আইন না মেনে গাড়ি চালালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়া কাউকে ছাড় না দিতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত ‘আইন মেনে মোটর সাইকেল চালানোর বিষয়ক গণসচেতনাতামূলক কর্মসূচি ও অভিযানে’ এসে এ নির্দেশনা দেন মন্ত্রী।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ যাতে বিপরীত দিক দিয়ে গাড়ি চালিয়ে না যায়, সেজন্য মিটিং করে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীই হোক আর ভিআইপিই হোক আইন লঙ্ঘন করলেই পুলিশ অ্যাকশন নিবে।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





