আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আজকের এই দৈন্যদশার জন্য খালেদা জিয়াই দায়ী। অন্যের ওপর দোষ না দিয়ে নিজে পদত্যাগ করুন। তাহলেই বিএনপি রক্ষা পাবে।
হাছান মাহমুদ বলেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না। এতোদিন পর খালেদা এটা বুঝতে পেরেছেন। বিষয়টি এতো দেরিতে বুঝতে পারার কারণে তিনি আর বিএনপির নেতৃত্ব দেবার যোগ্য কিনা সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে একটা জঙ্গি নেটওয়ার্ক সক্রিয়।পশ্চিমবঙ্গসহ এরা দেশের সীমানার বাইরে ছড়িয়ে রয়েছে। এদের পৃষ্টপোষক হলেন খালেদা জিয়া।
সংগঠনের সভাপতি হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কিমিটির সদস্য সুজীত রায় নন্দী প্রমুখ।
এমআর





