প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভারত থেকে দেশে ফেরার পর তাকে গণসংবর্ধনা দেয়ার কর্মসূচি বাতিল করেছে আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বর্তমানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সরকারি পর্যায়ে প্রতিরক্ষাসহ ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। তবে এবারও তিস্তা চুক্তি সইয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
সোমবার রাত সোয়া ৮টায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে গণসংবর্ধনা দেয়ার কর্মসূচি নিয়েছিল আওয়ামী লীগ।
জেড





