বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে বাহিনী জনগণের জীবন রক্ষার জন্য গঠিত হয়েছিল, যে বাহিনীর জন্ম হয়েছিল জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। সেই র্যাব আজ নিরীহ মানুষের জীবন ও সম্পদ হরণ করছে। তখন সে বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠবেই।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত বর্ধিত দায়িত্বশীল সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, র্যাব আজ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই এ বাহিনীর প্রয়োজন আছে বলে মনে করেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন চালু করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে।
মির্জা ফখরুল বলেন, এই দলটি ৭২-৭৫ শাসনামলেও এই কাজ করেছিল। সে সময় তারা ভিন্নমত পোষণকারীদের ধরে হত্যা করেছিল। এখনও তাই করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে পারবে না জেনেই সংবিধান সংশোধন করে একদলীয়ভাবে একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। এখন তারা সেই ক্ষমতাকে স্থায়ী করতে দেশব্যাপী অপহরণ-গুম-খুনে মেতে উঠেছে।
খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, এলডিপি মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য এস এম আলম, খেলাফত মসজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
'জনগণের বিরুদ্ধে অবস্থানের কারণেই র্যাবের বিলুপ্তি চায় বিএনপি'
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে বাহিনী জনগণের জীবন রক্ষার জন্য গঠিত হয়েছিল, যে বাহিনীর জন্ম হয়েছিল জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। সেই র্যাব আজ নিরীহ মানুষের জীবন ও সম্পদ হরণ করছে





