জাতীয় সংসদ ভবন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের(টিআইবি)নির্বাহী পরিচালকের বিতর্কিত মন্তব্যে বিস্ময় প্রকাশ ও সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রওশন এরশাদ বলেন, ‘টিআইবিতে যারা আছেন, তারা শিক্ষিত। তারা কীভাবে এই উক্তি করেছেন।’

গত ২৬ অক্টোবর রাজধানীর মাইডাস ভবনে ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে টিআইবি।এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় সংসদ পুতুল নাচের নাট্যশালায় পরিণত হয়েছে। এটা জাতির প্রত্যাশা ছিল না। সার্বিকভাবে সংসদের কার্যক্রমে আমরা হতাশ। একটি দল বা জোট, যাদের সংসদে উপস্থিত নেই, তাদের নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। প্রতিপক্ষের সমালোচনা আগের সংসদের চেয়ে ১২ গুণ বেড়েছে।’

এমআর