চট্টগ্রামে বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে সামর্থবানদের প্রতি আহবান জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও চট্টগ্রাম হানগরী উত্তর সভাপতি আ ম ম মসরুর হোসাইন এ আহবান জানান।

আজ (রোববার) ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের উদ্যোগে পানিবন্দী বাকলিয়া থানায় খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির নেতা বলেন, টানা বর্ষণের ফলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আজ বন্যার কবলে পতিত হয়েছে। নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত। দুই-তৃতিয়াংশ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নগরীতে বসবাসকারী সহায়-সম্বলহীন মানুষগুলো কাজ করতে না পারায় তীব্র খাদ্য সংকটে পড়েছে।

মসরুর হোসাইন বলেন, প্রাকৃতিক এ দূর্যোগে সরকারি-বেসরকারি পর্যায়ে সমাজের অসহায় মানুষের মাঝে কোন রকম ত্রাণ সহায়তা দেয়া হয়নি। দেশ আজ এমন পর্যায়ে পৌছেছে যেন রাষ্ট্র,সমাজ কিংবা বিত্তশালীদের দেশের প্রতি কোন দায়বোধ নেই।

অবিলম্বে চট্টগ্রাম নগরীর প্লাবিত এলাকাকে দুর্যোগপূর্ণ ঘোষণা করে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তিনি। একই সঙ্গে  দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

নগর উত্তর শিবিরের দফতর সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় এসময় স্থানীয় সমাজ সেবক আহমুদুল হক, শিবির নেতা সা’দুর রশিদ, সরওয়ার কামাল সিকদার, মু জোবায়ের, আ স ম ফোরকান, মো. হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, জেইউ, ২২ জুন(টাইমনিউজবিডি.কম) // এসআর