বিশ্বশান্তি সম্মেলনে যোগ দিতে চীন সফর করতে পারেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ২৩ ও ২৪ আগস্ট চীনের সাংহাইয়ে ‘বিশ্বশান্তি সম্মেলন-২০১৪’ অনুষ্ঠিত হবে।

রবিবার চীনের রাষ্ট্রদূত লি ঝুন এরশাদকে চীন সফরের আমন্ত্রণ জানালেও তিনি এখনও চীনকে নিশ্চিত করেননি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আখতার।

মেজর (অব.) খালেদ জানান, ‘স্যারকে (এরশাদ) চীন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। স্যার সুস্থ থাকলে যেতে পারেন।’

এদিকে জাতীয় পার্টির একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর সবুজ সঙ্কেত পেলে এরশাদ চীনে যাবেন। অন্যথায় যাবেন না। কেননা ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বাংলাদেশের রাজনীতিতে চীনের প্রভাব সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে শেখ হাসিনা এমন কিছু করবেন না, যা তাকে বেকায়দায় ফেলে।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই