শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে হামলার ঘটনাকে ক্ষমতাসীনদের অসহিষ্ণ মনোভাবের বহিঃপ্রকাশ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান বলেছেন, একজন মৃত ব্যক্তির কবরের স্থাপনায় ক্ষতি করে অগণতান্ত্রিক রাজনীতির চর্চার ক্ষেত্রকে প্রসার করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকারের উচিত দায়ী দুর্বৃত্তদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, কোন সভ্য সমাজের একজন সাবেক রাষ্ট্রপতির সমাধিস্থলে এ রকম হামলার ঘটনা নজিরবিহীন।
তিনি আরো বলেন, সরকার নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবি করলে, এর সুষ্ঠু বিচার করবে বলে আমরা আশা করছি। অন্যথায় দেশের জনগণ মনে করবে সরকারের মদদেই এ হামলার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, এর আগে জিয়াউর রহমানের মাজারে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত রাতে মাজারের কবরের কাছে বেশ কিছু টাইলস ভেঙে ফেলে কে বা কারা।
এমএইচ/এসএইচ





