যাদের হাতে অস্ত্র দেখা গেছে তারা সবাই ছাত্রলীগের নয়' রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা প্রসঙ্গে সংসদে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে হামলা হলে আত্মরক্ষারও অধিকার সবার আছে। রাবির রবিবারের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে মঙ্গলবার সংসদে বিরোধী দল জাতীয় পার্টির দাবি তোলার পর প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
অস্ত্রধারী সবাই ছাত্রলীগের নয় দাবি করে তিনি বলেন,কয়েকজনকে বহিস্কার করা হয়েছে। তবে সন্ত্রাসী সন্ত্রাসীই,যারাই সন্ত্রাসী কাজ করুক বিচার করা হবে। কিন্তু হামলা হলে সবারই আত্মরক্ষার অধিকার আছে।
শেখ হাসিনা বলেন,আমাদের ছাত্রলীগের ছেলেদের হাতের পায়ের রগ যারা কেটে দিয়েছে তাদের ছবি তো দেয়া হয় নাই। আমাদের ছেলেদের জীবন কী জীবন নয়।
এরপর প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন,তখন পত্রিকা আর মানবাধিকার-কর্মীরা চুপ থাকেন কেন? তাদেরও মুখটা কেন তখন বন্ধ থাকে?’
বর্ধিত ফি ও সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরতদের উদ্দেশে তিনি বলেন,বাম দলগুলোরও দেখা উচিত,তাদের আন্দোলনের নামে করা ঢুকে যাচ্ছে। এই আন্দোলনের নামে তো শিবিরকে ঢুকতে দেয়া যায় না।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার বর্ধিত ফি বাতিল ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফা হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এতে ৩০ জন গুলিবিদ্ধসহ অন্তত শতাধিক আহত হয়।
এ ঘটনার পর রবিবার সন্ধ্যা ৭টার সময় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং সোমবার সকালের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়।
সেদিন অস্ত্র হাতে থাকা অবস্থায় ছাত্রলীগের যেসব নেতার ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তারা হলেন-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ সেতু,মাহবুবুর রহমান পলাশ,সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমন,আল-গালিব ও ফয়সাল আহম্মেদ রুনু,পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিন বিল্লাহ ও আগের কমিটির নেতা সুদীপ্ত সালাম।
এদের মধ্যে ইমন ও সেতুকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। সেই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করে বলেছে,আর কারো দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ৪ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
অস্ত্রধারী সবাই ছাত্রলীগের নয়,আত্মরক্ষার অধিকার আছে: শেখ হাসিনা
যাদের হাতে অস্ত্র দেখা গেছে তারা সবাই ছাত্রলীগের নয়' রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা প্রসঙ্গে সংসদে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হামলা হলে আত্মরক্
শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখ হাসিনা নিজে দেশে ফিরেন অথবা তাকে ফিরিয়ে আনা হোক সরকারের চাওয়া একই। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
শেখ হাসিনার ফেরার আলোচনা ঘিরে অস্থিরতা সৃষ্টি করতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ সরকার দেবে না। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনা আসবে বলে মাইকিং
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
















