বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের মুক্তির দাবিতে ও লাগাতার হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল।
সোমবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আজিজ সুপার মার্কেটের সামনে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সামসুল আলম রানা ও সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আমির আমজাদ মুন্না।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সূর্যসেন হল ছাত্রদলের আবুল বাসার, জহুরুল হক হলের শাহনেওয়াজ, এস এম হলের সজিবুল ইসলাম, ঢাকা কলেজের শাহেদ আযম,
এম এম আজম, রিয়াজ মোরশেদ, তিতুমীর কলেজের অনিক, হাশেম, রিয়াদ, জাবেদ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল থেকে নেতাকর্মীরা সালাহ উদ্দিনের মুক্তির দাবিতে ও হরতালের সমর্থনে স্লোগান দেয়।
এআর





