এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং তাজুল ইসলাম চৌধুরীকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেয়ার ব্যাপারে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব্যাখ্যা দিতে বাধ্য নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।

আজ রাজধানীর বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় দলের অন্যন্য নেতারা উপস্থিত ছিলেন। মহাসচিব বলেন, তাদেরকে বহিস্কার করা হয়নি, অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া কারও বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, রাঙ্গা এবং তাজুলকে দলের গঠনতন্ত্র অনুযায়ী অব্যাহতি দেয়া হয়েছে। এবং এটা দল পূর্নগঠনেরই অংশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে যে কোন সময় যে কাউকে দল থেকে অব্যাহতি দিতে পারেন চেয়ারম্যান।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ