ঝিনাইদহে দুই শিবির নেতা আবুজর গিফারী ও শামিম হোসেনকে গ্রেফতারের পর অস্বীকারের প্রতিবাদে ও অবিলম্বে তাদের সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

গাজীপুর মহানগরীর সেক্রেটারি ইশমাম আব্দুল্লার নেতৃত্বে গাজীপুরের ঢাকা-টাংগাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে আরো উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগরীর অফিস সম্পাদক গোলাম কিবরিয়া,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, মানবউন্নয়ন সম্পাদক ফখরুল আলম, ফাউন্ডেশন সম্পাদক শাকির বীণ হোসাইন, সাহিত্য সম্পাদক রেজাউল ইসলাম শিবির নেতা জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।