সাবেক সরকারি কর্মকর্তা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কদমতলী পশ্চিম থানার বর্ষীয়ান রুকন জাহিদ আহমদ গত ২৮ সেপ্টেম্বর রাত ৩ টায় রাজধানীর পূর্ব জুরাইনস্থ নুরুনী রোডের নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।

তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতা, কিডনীর জটিলতা সহ নানাবিধ শারিরীক সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্ম জীবনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার পরিচয় দেন এবং সমাজে একজন ভাল মানুষ হিসাবে পরিচিত ছিলেন।
গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। জানাজে জানাজায় জানাজায় বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী সহ সাধারণ জনগণ অংশ গ্রহন করেন।
জাহিদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।

এক শোকবাণীতে মহানগরী আমীর জাহিদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করে দোওয়া করেন, তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি ধৈর্য্য ধারণ এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।  প্রেসবিজ্ঞপ্তি

এসএ