বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮ম কারামুক্তি দিবস ১১ সেপ্টেম্বর। এ উপলক্ষে শনিবার বিকাল ৩টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
এছাড়াও আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, ওয়ান ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন ক্যান্টনমেন্টে অবস্থিত মঈনুল রোডের বাসভবন থেকে খালেদা জিয়াকে গ্রেফতার করে । এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সাবেক এই প্রধানমন্ত্রী ৩৭২ দিন কারাবন্দি থাকার পর মুক্তি পান। প্রতিবছর এ দিনটিতে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন করে আসছে বিএনপি।
এমএইচ





