দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এমপি-মন্ত্রীদের একটি সেলফি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার রাত ১০টা ৫৮ মিনিটে ছবিটি পোস্ট করেন তিনি।
ছবিটি পোস্ট করার পর পরই সাত শতাধিক মানুষ শেয়ার করেছেন। ছবিটি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
জুনায়েদ আহমেদ পলক তার ফেসবুক অাইডিতে ছবিটি পোস্ট করার সাথে ক্যাপশনও লিখেছেন তাতে।
তিনি লিখেছেন-
"আবার আসিবো ফিরে
ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়।"
এই সংসদে।
দশম জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে।
#শেখহাসিনা
#নৌকা
#অদম্য_বাংলাদেশ''
এদিকে,সোমবার রাতে দশম সংসদের ২৩তম অধিবেশনের সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এসএম





