বিএনপি-জামাত জোটের গুপ্ত হত্যা , সন্ত্রাস ,জঙ্গীবাদ ঠেকাতে পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল কর্তৃকআয়োজিত ‘বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদী তৎপরতা এবং গণতন্ত্র উন্নয়ন স্থিতিশীলতা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে গণসমাবেশে’ তিনি এ আহ্বান জানান।

নাসিম বলেন, “বেগম খালেদা জিয়া তুমি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য যে ষড়যন্ত্রে মেতে উঠেছো তা সফল হবে না। তোমার কলঙ্ককে ঢাকতে চাও? বাংলার মানুষ কোন দিন তা বিশ্বাস করবে না।”

“সারা দেশের চৌদ্দ দলের নেতা কর্মীদের প্রতি আমি আহ্বান জানাই, আপনারা বিএনপি-জামাত জোটের গুপ্ত হত্যা , সন্ত্রাস ,জঙ্গীবাদ ঠেকাতে পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন।”

বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস,নৈরাজ্য, জঙ্গীবাদী তৎপরতা এবং গণতন্ত্র উন্নয়নস্থিতিশীলতা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে ২৪ মে সারা দেশের জেলায় জেলায় গণসমাবেশের ঘোষনা দেন নাসিম।

আর রাজশাহীতে ১৫ মে শিক্ষক হত্যার প্রতিবাদে গণসমাবেশ করার ঘোষনাও দেন তিনি।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “বাংলাদেশে জঙ্গী উত্থানের ষড়যন্ত্র চলছে। কিন্তু জঙ্গী উত্থানের নাম করে এই খেলা বাংলাদেশে খেলতে দেওয়া হবে না।”

কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “দেশকে বিপদের দিকে ঠেলে দিতে চক্রান্তে মেতে উঠেছেন খালেদা জিয়া। লেডি লাদেন খালেদা জিয়ার নেতৃত্বে সমস্ত অপশক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আসুন তাদের প্রতিরোধ করি।

সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়ামসদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, দলের যুগ্ম-সাধারণসম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ওয়াকার্স পার্টিরসভাপতি রাশেদ খান মেনন, গণতন্ত্রী পার্টির সাধারণসম্পাদক শাহাদাত হোসেন, কমিউনিষ্ট কেন্দ্রর আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্র লীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

ইআর/এমআইএস