গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবেই বিএনপি পৌর নির্বাচনে অংশ নিয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন দলীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে অভিযোগ করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসির এই অবস্থান অবাধ নির্বাচনের পথে অন্তরায়।

এআই