সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়’কে ঘিরে সংবাদ সম্মেলনের পরই আজ জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
আজ (বুধবার) বিকেল ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এর পরই জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। রায় নেতিবাচক হলে তার অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে ব্যাপারে দিকনির্দেশনা দিতে পারেন খালেদা জিয়া।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য নিশ্চিত করেছেন।
৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। রায়ের আগের দিন নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন খালেদা জিয়া।
এমবি





