বিএনপি নির্বাচনী বাস ধরতে ব্যর্থ হয়েছেন। তাই খালেদা জিয়া ও তার জোটকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে খালেদা জিয়া আইন অমান্য করেছেন, কোর্টে যাচ্ছেন না। অথচ দেশের নিরাপত্তা বিঘ্নত করার জন্যই আপনারাই দায়ী।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার এসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের ১৬ কোটি মানুষ এখন স্বাস্থ্যসেবা পাচ্ছেন। ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
প্রধানমন্ত্রী কমিউনিটি অফিসারদের দ্বিতীয় শ্রেনীতে উন্নিত করার ঘোষনা দিয়েছেন। যা কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
রাশেদ খান মেনন বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হিন্দু পুরাণের রাক্ষুসীর মতো দেশকে ধ্বংস করছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই রাক্ষুসকে বধ করার মাধ্যমে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।
মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কাজ শুরু হয়ছে। স্বাধীনতা বিরোধীরা এ রায় বানচালরে জন্য এবং জঙ্গী উত্থানরে জন্য ষড়যন্ত্র শুরু করছে। কিন্ত তারা সফলতার মুখ দেখবে না।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের কর্তব্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সবার মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎিসক ও সহকারীদরেই মূল ভূমকিা পালন করার আহব্বান জানান।
আয়োজক সংগঠনর সভাপতি মো আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থতি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু প্রমূখ।
এমএ/ইআর





