যশোর জেলার অভয়নগর উপজেলার নওপাড়া পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসেন শিকদারকে গত ২৫ আগস্ট পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার অসৎ উদ্দেশ্যেই তাকে পুলিশ গ্রেফতার করেছে।
মাওলানা আলতাফ হোসেন শিকদারকে অন্যায়ভাবে গ্রেফতার করার মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই সরকার জামায়াতের নেতা-কর্মীদের অব্যাহতভাবে গ্রেফতার করছে। এভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো বন্ধ করা যাবে না।
তাই গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে যশোর জেলার নওপাড়া পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসেন শিকদারসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এসএইচ





