লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির এবং সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সালাউদ্দিন আহমদকে পুলিশের গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় দলটি।
বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রাণী করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও জানান তিনি।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





