আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিষয়াদি তত্ত্বাবধান করবেন দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইউপি নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

এমএইচ