মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে এই ঘোষণা আসে।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সংবাদ মাধ্যমকে জানান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশটি ৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণে স্টেডিয়ামের ২ নম্বর গেইটের সামনে অনুষ্ঠিত হবে। এছাড়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ছাড়াও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দেশের সব বিভাগেই পর্যায়ক্রমে সমাবেশ করছে বিএনপি।
এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে সমাবেশ করেছে সংসদের বিরোধী দলটি।
এছাড়া গত ১৯ নভেম্বর সিলেটে সমাবেশ করেছে বিএনপি। পাশাপাশি আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় ও ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ করবে দলটি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এন





