বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ রনিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে আটক করে গুলশান থানা পুলিশ।

জান‍া গেছে- বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠায় জাতীয় দলের খেলোয়াড়দের ছবিসহ একটি ব্যানার (৩৮/১৬ ফিট) নিয়ে তা দলের চেয়‍ারপারসনের কার্যালয়ের সামনে টানাতে যান তিনি। এসময় পুলিশ তার কাছ থেকে ব্যানারটি নিয়ে যায়। একইসঙ্গে তাকে আটক করে গুলশান থানায় নেয়া হয়।

এমএইচ