ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিমকে গত ১৬ আগস্ট রাতে বাসা থেকে অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

তিনি বলেন, “সরকার অন্যায়ভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার হীন উদ্দেশ্যেই সারাদেশে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করছে।

সরকারী দলের নেতা-কর্মীরা সারাদেশে চাঁদাবাজী, লুটপাট ও হত্যাকাণ্ডঘটিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অথচ সরকার তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।

সারাদেশে জামায়াতের নির্দোষ নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে ঢুকিয়ে কষ্ট দিচ্ছে। সরকারের এহেন জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিমসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ