বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেয়ার উদ্দ্যোগের প্রতিবাদে ২০ দলের সমাবেশে বিশাল জনশক্তি নিয়ে অংশ গ্রহণ করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।
কর্মসূচি সফল করতে দুপুরের পর থেকেই রাজধানীর চার মহানগরীসহ বিভিন্ন শাখা থেকে ব্যানার ফেষ্টুনসহ মিছিল সহকারে ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্দ্যানে হাজির হয়।
এসব মিছিলে নেতৃত্বদেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাভিদ আনোয়ার, সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, শিক্ষা সম্পাদক মোবারক হোসেন, প্রচার সম্পাদক মনির আহম্মেদ, ছাত্রআন্দোলন সম্পাদক শেখ এনামুল কবির, প্লানিং এন্ড ডেভোলপমেন্ট সম্পাদক শাহিন আহমেদ খান, কলেজ কার্যক্রম সম্পাদক রাশেদুল হাসান রানা প্রমূখ।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





