রানা প্লাজার আহত পোশাকশ্রমিক সালমার আত্মহত্যার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ তথ্যনির্ভর ও সঠিক নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার বিকালে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রী অবিলম্বে সালমার আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সালমার আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন বাধাগ্রস্ত করার জন্যই তার চিকিৎসার অভাব ও আর্থিক অনটনের কথা উল্লেখ করা হয়েছে। অবিলম্বে সালমার আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
আশরাফ বলেন, রানা প্লাজায় আহত ব্যক্তিদের সরকার সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা দিয়েছে এবং এই চিকিৎসার পাশাপাশি সব বিষয়ে নবম পদাতিক ডিভিশনের সশস্ত্র বাহিনীর সদস্যরা তদারকি করেছেন।সংবাদে প্রকাশ করা হয়েছে সালমার চিকিৎসার জন্য সরকারি ও বিভিন্ন সাহায্য সংস্থা থেকে মাত্র এক লাখ ২০ হাজার টাকা পেয়েছিল, যা সত্য নয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই সালমাকে চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ প্রদান করা হয়েছে। চিকিৎসার পরও তিনি যাতে সুন্দর জীবন যাপন করতে পারেন সেই রূপ ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী নিজে এবং বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার মাধ্যমে আর্থিক সহযোগিতা করেছেন।
রাজনীতি
সালমার আত্মহত্যার প্রকৃত কারণ খোঁজার আহ্বান আশরাফের
রানা প্লাজার আহত পোশাকশ্রমিক সালমার আত্মহত্যার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ তথ্যনির্ভর ও সঠিক নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।





