৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মত উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। দেশব্যাপী ১৯ দল সমর্থিত প্রার্থীদের হয়রানি, গ্রেফতার, হামলা, মামলা ও গুম এটাই তার প্রমাণ করে, এভাবে বললেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী।
আজ দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের একটি চিঠি নিয়ে তিন সদস্য গঠিত টিম নিয়ে তিনি নির্বাচন কমিশনে আসেন।
রিজভী বলেন, সরকার ৫ জানুয়ারির নির্বাচনের মতোই দেশের বিভিন্ন উপজেলায় নেতা-কর্মীদের হয়রানি অব্যাহত রেখেছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছি। কমিশন যদি একটুও স্বাধীন হয়, তাহলে তাদের উচিত অবাধ নির্বাচন দিয়ে তাদের দায়িত্ব পালন করা।
[b]ঢাকা,এএ,১৮জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
প্রহসনের পথে উপজেলা নির্বাচন: রিজভী
৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মত উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। দেশব্যাপী ১৯ দল সমর্থিত প্রার্থীদের হয়রানি, গ্রেফতার, হামলা, মামলা ও গুম এটাই তার প্রমাণ করে, এভাবে বললেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী
বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনে থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উৎসব আমাদের সব বিভাজন মিলিয়ে দেয় এবং একই ভিত্তির ওপর দাঁড়ানোর শক্তি জোগায়। এ কারণে যুগ যুগ ধরে একই ভূখণ্ডে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে উৎসব উদযাপন করে আসছেন।
বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আ’লীগের মতো আচরণ করছে না : রিজভী
বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের মতো আচরণ করছেন না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি অতীতের মতো লুটপাটের পুনরাবৃত্তি করবে না, কাউকে তা করতেও দেবে না। বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল।
















