জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদ আজ শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও যাচ্ছেন।

বিকাল ৪টায় সোনারগাঁওয়ের আমিন কোর্ট খেলার মাঠে এক জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে। সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করেছে।

জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর