মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ শনিবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহানগরী দক্ষিণের আমীর (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোআ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য এডভোকেট জসীম উদ্দিন তালুকদার, মজলিশে শুরা সদস্য শামীমুল বারি, জামায়াত নেতা নজরুল ইসলাম, আবুবকর সিদ্দিক ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম ইমন প্রমূখ নেতৃবৃন্দ।
ড. হেলাল সভাপতির বক্তব্যে বলেন, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সাম্য মহান স্বাধীনতার মূলমন্ত্র হলেও প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতির কারণে আমরা সে লক্ষ্য অর্জন করতে পারিনি। দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের মাধ্যমে মুলত সুখী, সমৃদ্ধ ও সপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।
তিনি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সকলকে প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতি পরিহার করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।
তিনি আরোও বলেন, মহান বিজয় দিবসের এই দিনে জাতি গর্বিত ও আনন্দিত। কিন্তু সরকারের অপ-রাজনীতি ও ভ্রান্ত নীতির কারণেই সে আনন্দ আজ অনেকটাই ম্লান ।
বর্তমান সরকার মুখে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা বললেও তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারনে আমাদের সার্বভৌমত্ত আজ হুমকির সম্মুখিন। সীমান্তে নিয়মিত ফেলানীদের লাশ ঝুলছে, রোহিঙ্গা সংকট মরার উপর খাঁড়ার ঘা হয়ে প্রকট আকার ধারণ করেছে।
সিন্ডিকেট এর মাধ্যমে পেয়াজ সহ নিত্য পণ্যের মুল্য বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ অনাহারে-অর্ধাহারে রয়েছে। অথচ সরকার এর কোন সমাধান করতে পারছে না।
স্বাধীনতার মূল চেতনা হলো গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, ইসলামী মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার হলেও আজ এসব সম্পূর্নভাবে উপেক্ষিত এবং বিজয়ের আনন্দকে কলঙ্কিত ও মানবাধিকার ভুলুন্ঠিত করছে।
ড. হেলাল আরোও বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র আজ বিপন্ন। দেশের মানুষের বাক স্বাধীনতা ও চলাফেরার স্বাধীনতা নেই। সরকার মানুষের সভা-সমাবেশ করার সাংবিধানিক ও মৌলিক অধিকার হরণ করেছে।
বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করে গণনির্যাতন চালিয়ে দেশকে নরকে পরিণত করা হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে বিকিয়ে দেয়ার জন্যই আওয়ামী সরকার জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল সহ শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে আটক রেখেছে।
এ দেশের জনগণ জীবন দিয়ে হলেও সরকারের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখবে। অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে তারা সরকারের প্রতি আহবান জানান।
আলোচনা সভা শেষে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশ-জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন থানায় জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিউমার্কেট : মহান বিজয় দিবস নিউমার্কেট থানার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
থানা আমীর মাওলানা মহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোআ মাহফিলে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এডভোকেট বদরুল আলম, শাহিন শিকদার, এডভোকেট জামীল খান, এডভোকেট এল ইউ মাজেদ, কাজী আজিজুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এমআর





