আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্টিক জয় হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে ৬ দফা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে জনগণের পাশে না দাড়িয়ে আন্দেলনের হুমকি দেয়ায় জনগণের আস্থা হারিয়েছে বিএনপি।

তিনিবলেন, আগামী নির্বাচনেও জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে। সেটা হবে আওয়ামী লীগের হ্যাট্রিক জয়।

এমই