বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন নিহত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সহায়তা সেলের সদস্য নুরুল আলম নুরুর পরিবার।

আজ রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩১শে মার্চ সাদা পোশাকধারী পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে নুরুর হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।

জারিফ