নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আহূত অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ ও মেহবুব মাসুম শান্তর নেতৃত্বে মিছিলটি আজ দুপুর বেলা দেড়টায় পরীবাগ থেকে শুরু হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইখতিয়ার নাসির, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হীরা, পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদলের সভাপতিকেএম মুসাব্বির শাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম, মামুন খান, জিয়া হলের মোহসীন ভূইয়া, লাহুল গালিব, মুজিব হলের সাইদুর, তুহিন সরকার, করিম প্রধান রনি, সূর্যসেন হলের বাবুল, মাহমুদ, রুমী, মাহফুজ, এফ রহমান হলের এম এ হাসান, জহুরুল হক হলের সাইফুল ইসলাম, মোহসীন, শরীফ মাদমুদ, অমর একুশে হলের রাফিউল মুরসালীন খান লিয়ন, আবদুল্লাহ আল আকিল, জসীম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, হিমেল ভূইয়া, রায়হান, রাকিব, মুরাদ, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, কামাল হোসেন অহন, শাহীনুর রহমান শাহীন, মিনহাজুল আবেদীল নান্নু, আহসানুল কবির জুয়েল, বনি ইয়ামিন সোহাগ, ডিএইচ রাসেল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম ইকবাল খান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফয়সাল আহমেদ সোহেল, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মনির হোসেন, লোকমান, ফয়সাল, রাজ সহঅর্ধশতাধিক নেতা-কর্মী।
এ সময় তারা ধর্মঘটের সমর্থনে শ্লোগান দিতে দিতে বোরাক টাওয়ারের দিকে দিকে অগ্রসর হয়ে পুলিশী বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় সেখানে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
এসএইচ





