বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, অবৈধ সরকার দুর্ধর্ষ ভোট ডাকাতির মাধ্যমে ৫ম দফায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের ফল ছিনিয়ে নিয়েছে।
সোমবার বিকালে শেষ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে ২য় বারের মত দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে সরকারের ভোট ডাকাতি প্রমাণ করেছে ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনে বিএনপিসহ ১৯ দলীয় জোট অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।
রিজভী ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, তার বক্তব্য শুনে মনে হয় তিনি আওয়ামী লীগের প্রচার বা দফতর সম্পাদকের দায়িত্বে নিয়োজিত ব্যক্তির মত কথা বলছেন। তার এই বক্তব্যের জন্য একদিন তার নাক মাটিতে ঘষিয়ে জনগণ জবাব নেবে।
৫ম দফা উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলসহ যেসব অনিয়মের আশঙ্কা করছিলো তা সত্যি হয়েছে। ক্ষমতাসীন দলের ‘সন্ত্রাসীরা’ নির্বাচনের আগের রাতেই দখল করে নিয়েছে।
এসময় রিজভী ফেনী, সিরাজগঞ্জ, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, রাজশাহী, পাবনা, ময়মনসিং, পটুয়াখালি, বরগুনা, টাঙ্গাইল, নরসিংদী, ঠাকুরগাঁও, মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা, ব্রাক্ষ্মনবাড়িয়া, জামালপুর, কিশোরগঞ্জসহ প্রায় সবজেলাগুলোতেই ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ আনেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক কাজী আসাদুজ্জামান সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমূখ।
[b]ঢাকা, এমএইচ, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]
রাজনীতি
'ডাকাতির মাধ্যমে নির্বাচনের ফল ছিনিয়ে নেওয়া হয়েছে'
বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, অবৈধ সরকার দুর্ধর্ষ ভোট ডাকাতির মাধ্যমে ৫ম দফায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের ফল ছিনিয়ে নিয়েছে। সোমবার বিকালে শেষ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে ২য় বারের মত দলের নয়া পল্টনের





