বিশেষ বিবেচনায় আগামী ৫ জানুয়ারি নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। সোমবার ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এই অনুমতি দেয়। এখন সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি পেতে দুই দলই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দিকে তাকিয়ে আছে।

দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সমাবেশের অনুমতি দেন। সাঈদ খোকন এই অনুমোদন দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ মত প্রকাশের জন্য ‘বিশেষ বিবেচনায়’ নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে কাল মঙ্গলবার দল দুটি সমাবেশ করতে পারবে। সমাবেশের জন্য পুলিশের অনুমতি লাগবে কি না—এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, মাইক ব্যবহারে পুলিশের অনুমতি লাগবে।

সোমবার ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, ডিসি মতিঝিল ও ওসি পল্টনের মতামত পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া দুপুরে সাংবাদিকদের বলেন, সমাবেশ করার ব্যাপারে কিছু শর্ত দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মতামত চাওয়া হয়েছে। আজই এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে প্রধান দুই দলই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সাবেক বিরোধী দল বিএনপি। এ নিয়ে রাজনীতিতে উত্তাপের সৃষ্টি হয়। গত বছর এই দিনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে ব্যাপক সহিংসতা হয় ও বহু প্রাণহানি ঘটে। এক বছরের মাথায় শনিবার আবারও দুই দল একই দিনে সমাবেশের ঘোষণা দেয়।

এআই