নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চত করা হয়।

তিনি জানান, 'পেঁয়াজ, রসুন, মাছ, গোশত, শাক-সবজি, ডাল, তরিতরকারীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দফায় দফায় মূল্য বেড়েই যাচ্ছে। যার কারণে নিন্ম আয়ের জনগণের নাভিশ্বাস উঠেছে।'

বাজারের দর সম্বেন্ধে তিনি বলেন, 'বাজারে পেঁয়াজের মূল্য বেড়েই চলেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশত টাকা, প্রতি কেজি রসুন ১০০ টাকা, প্রতি কেজি বরবটি নব্বই টাকা, ডেরশ ৮০ টাকা, প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ টাকা থেকে ২০০ টাকা, প্রতি কেজি করল্লা ৭০ টাকা, পটল ৫০ টাকা, চিচিংগা ৫০ টাকা, গোল বেগুন ৬০, পেঁপে ৩৫ টাকা, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, ডিমের হালি ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রয় হচ্ছে।

বয়লার মুরগী, লেয়ার মুরগী, দেশী মুরগী, গরুর গোশত, খাশির গোশত এবং সকল প্রকার মাছের দামই বেড়েছে অস্বাভাবিকভাবে। তেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩ থেকে ৫ টাকা, প্রকার ভেদে ডালের দামও বেড়েছে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা।'

সরকারের প্রতি অভিযোগ করে তিনি বলেন, 'নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্র্ধ্বগতিতে আয়ের সাধারণ মানুষ দিশেহারা। অথচ এই ব্যাপারে সরকার কোন পদক্ষেপই নিচ্ছে না। সরকার জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে গদী রক্ষায় ব্যস্ত রয়েছে।'

এআই