বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম।
শুক্রবার বিকালে যশোর সদর,মনিরামপুর,কেশবপুর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে ১৯ দল আয়োজিত সমাবেশে তরিকুল ইসলাম এসব কথা বলেন।
তরিকুল বলেন, বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রার্থীরা আক্রমণের শিকার হচ্ছে। পুলিশ প্রশাসন বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন। যার প্রমাণ যশোরের চৌগাছা ও শার্শা উপজেলা নির্বাচন।
তিনি বলেন,সরকার এবার উপজেলা নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। যা দেশের জনগণ ভাল করে জেনে গেছে।
তিনি আরও বলেন,সরকার দলীয় প্রার্থীরা ভোট ডাকাতির জন্য প্রশাসনকে ইতোমধ্যে ম্যানেজ করে ফেলেছে। পুলিশ প্রশাসন আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর ভুমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন, যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হুদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,নগর বিএনপির সভাপতি পৌর মেয়র মারুফুল ইসলাম,সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
[b]ঢাকা, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: তরিকুল
বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। শুক্রবার বিকালে যশোর সদর,মনিরামপুর,কেশবপুর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে ১৯ দল আয়োজিত সমাবেশে তরিকুল ইসলাম এসব কথা বলেন।





