একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রংপুরে দুটি ভাষণ দেবেন।
এ উপলক্ষে রংপুরে সাজসজ্জা ও শুভেচ্ছা সম্বলিত পোস্টার ব্যানারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
এ ব্যাপারে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ১০টায় রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুরে ২টা ৩০ মিনিটে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতারা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা এবং রংপুরের বিভিন্ন নির্বাচনি এলাকার আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা।
এএস





