‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংবর্ধনায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারস ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া।
এদিকে ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হিসেবেও সংবর্ধনা পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
একই অনুষ্ঠানে তার সঙ্গে আরও ৬ জনকে সংবর্ধনা দেবে সংগঠনটি। তারা হচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (মরণোত্তর), ল্যান্স নায়েক আবুল হাসেম (বীর বিক্রম), ক্যাপ্টেন আবদুল হাই (বীর বিক্রম), মুক্তিযুদ্ধের সময়ে বিবিসিতে (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) কর্মরত সাংবাদিক সিরাজুর রহমান, মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেওয়া নারী মুক্তিযোদ্ধা আলম তাজ বেগম ছবি এবং মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (বর্তমানে রিকশাচালক)।
তবে সংবর্ধনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাজ বেগম ছবি ও নুরুল ইসলামকে ক্রেস্ট দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে সহায়তাও করা হবে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত টাইম নিউজকে বলেন, মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা অনুষ্ঠানটি আরো বড় করে করার পরিকল্পনা ছিল। মুক্তিযুদ্ধকালীন যেসব বিদেশি ও প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, তাদেরও সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সময় ও সুযোগের স্বল্পতার কারণে তা করা সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে এ অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০ মার্চ বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরে তা আরো এক সপ্তাহ পিছিয়ে ২৭ মার্চ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়।
[b]ঢাকা, এমএইচ, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
বিকালে খালেদাসহ ৭ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিবে মুক্তিযোদ্ধা দল
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংবর্ধনায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বেগম জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবল ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত
চলমান বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। আগামীকাল বৃহস্পতিবার দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। আজ ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল।
বাকৃবির ১০ তলায় বছরেও চালু হয়নি লিফট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা
আবাসন সংকট নিরসনে নির্মিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ তলাবিশিষ্ট বেগম খালেদা জিয়া হল চালুর এক বছর পেরিয়ে গেলেও এখনো লিফট চালু হয়নি। ৩৫০ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করা হলে বর্তমানে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৪৪ জনে দাঁড়িয়েছে। ফলে প্রতিদিন ১০ তলা ভবনে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে ক্লাসের ফাঁকে হলে যাওয়া, খাবার খাওয়া এবং অসুস্থ শিক্ষার্থীদের নিচে নামানো নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
বাংলা একাডেমিতে জমে উঠেছে ৯ দিনব্যাপী জিয়া স্মৃতি বইমেলা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ জমে উঠেছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
ক্ষমতার দাপট আছে প্রজ্ঞাবান রাজনীতিকের অভাব: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই, কিন্তু নীতি ও আদর্শের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো প্রজ্ঞাবান মানুষের বড় অভাব।
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নদীতে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।
















