নাশকতার মামলায় বিএনপির যুগ্মমহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনুর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুর ১২ টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৫ আদালতে হাজির হয়ে জামিন প্রার্র্থনা করলে বিচারক জয়ন্তি রানি তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের পরে নগরীর বিভিন্ন থানায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে আটটি নাশকতার মামলা দায়ের করা হয়। মিজানুর রহমান মিনুর পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহ নেওয়াজ।
এমএইচ





