জামায়াতে ইসলামীর সাথে সরকারের আঁতাতকে টোটালি রাবিশ বলে উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আজ রোববার সকালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের সাথে জামায়াতের আঁতাত হচ্ছে এটা জামায়াতই ছড়াচ্ছে। এর সাথে বিএনপিও যুক্ত আছে।
তিনি বলেন, যাদের ঘৃণা করি তাদের সাথে কিভাবে আঁতাত হতে পারে? জামায়াতকে ‘ব্লাডি পার্টি’ হিসেবেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, তাদের নিষিদ্ধ করা যায় কিন্তু তা করা হবে না। নিষিদ্ধ করলে এরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। সেখানে খুন খারাবি কাজে লিপ্ত হয়ে যাবে।
অর্থমন্ত্রী বলেন, এ কাজে তারা ওস্তাদ।
সরকারের প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছর এ সরকার থাকবে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





