জামায়াতের আমির মকবুল আহমাদ, নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে দেশব্যাপী জামায়াতের ডাকা হরতাল চলছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া জামায়াতের ডাকা এ হরতাল চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
গতকাল মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন।
শান্তিপূর্ণভাবে হরতাল সফল করতে জামায়াত-শিবিরের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
অপরদিকে, জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এএস





