রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রশ্ন করেন জাতীয় সংসদের হুইপ এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।
তিনি বলেন, শেখ হাসিনা শুধু পালিয়ে যান নি বরং দেশের ব্যাংকগুলো ফোকলা করে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়েছেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ছয় মাসে আইনবহির্ভূত কোন হত্যাকাণ্ড ঘটে নাই । একজন মানুষও ঘুম হয় নাই। বাংলাদেশের যে কালচার, যারা ক্ষমতায় থাকবে তারা প্রতিপক্ষকে বিভিন্নভাবে ঘায়েল করবে কিন্তু বর্তমান সরকার এর থেকে বেরিয়ে এসেছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে প্রথম মসজিদের ইমামকে সরকারি ভাতা ও বেতনের ব্যবস্থা করেছেন। এমনকি অন্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্যও ব্যবস্থা করেছে। এই বিধ্বস্ত দেশকে তারেক রহমান সাহেব একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছে। তারেক রহমান বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করে দিবে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বলেন, জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছেন। রক্ত এখনও শুকায় নাই। আপনি কোন বর্ডার দিয়ে আসবেন ঘোষণা দেন। ইলিয়াস আলী, চৌধুরী আলমের পরিবারসহ আমরা অপেক্ষায় আছি আপনি আসেন। ৪০ বছর আগে কে কাকে মেরেছে? তাদেরকে আপনারা ফাঁসি দিয়েছেন। দেলোয়ার হোসাইন সাঈদীর মতো আলেমকে আপনারা ফাঁসি দিয়েছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষকে আপনারা ফাঁসি দিয়েছেন। শত শত বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা করেছেন। বেগম খালেদা জিয়ার মতো মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রেখেছিলেন। আপনি দেশে আসলে এবার আর সংসদের মধ্যে নয় বরং কাশিমপুর কারাগারে রাখা হবে ইনশাআল্লাহ।
তিনি বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই অনুষ্ঠান থেকে আহ্বান করছি, আমাদের মধ্যে মতপার্থক্যে থাকবে কিন্তু ফ্যাসিস্টদেরকে আমাদের একসাথে মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল নয়টার মধ্যে সচিবালয়ে চলে আসেন। ফলে সচিবালয়ে অন্যান্য কর্মকর্তারা সঠিক সময়ে চলে আসেন। এতে করে সচিবালয়ের কাজে গতি ফিরে এসেছে। অনেকগুলো সফলতা আছে কিন্তু এরমধ্যে গত ৫ মাসে ২৫ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে। হজ্জ ফ্লাইট শেষ হওয়ার পর যে টাকা উদ্বৃত্ত ছিল সেখান থেকে প্রত্যেক হাজী টাকা ফেরৎ পেয়েছে। ১০০ টাকা বাজেট থাকলে সেখানে জনপ্রশাসনের পিছনে ব্যয় করতে হয় ৬০ টাকা। ‘একটা মাথামোটা জনপ্রশাসন আমরা পুষে যাচ্ছি। এটা থেকে যত দ্রুত সম্ভব মুক্ত করতে পারব, তত দ্রুত আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব।’
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন— জাতীয়তাবাদী তাতী দলের যুগ্ম আহ্বায়ক মো. এছাহক আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মো. আব্বাস আলী, সাবেক ছাত্রনেতা আব্দুল মোমিন সরকার প্রমুখ।
এস
