বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী চলা অবরোধের সমর্থনে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনের রাস্তায় বিক্ষোভ-মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগের নেতৃত্বে এই মিছিল অনুষ্টিত হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শামীম ইকবাল খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক খায়রুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন, ঢাবি জহু হলের ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম, জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মনির হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা কামাল হুসাইন অহন, মিনহাজুল আবেদিন নান্নু, বনি আমিন সোহাগ, তেঁজগাও কলেজ ছাত্রদল নেতা ইয়াছিন ভূইয়া, ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ রকি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ সোহেল, মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা রায়হান ভূইয়া, মাহিন আলামিন ও প্রমুখ ।
এমএইচ





