ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের নবনির্বাচিত মেয়র ও সহস্র নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাঈদ খোকনের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে।

সংবাদ সম্মেলনে সহস্র নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের নির্বাচনী পরিচালনার প্রধান সমন্বয়ক ড. মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দসহ সংগঠনের সমর্থক, শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়রসহ আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ বিকেল ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

এএইচ