বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন।

আজ দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সাথে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা।

চিকিৎসা শেষ হলে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সায়রুল কবির।