দলের ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে
এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এমএইচ