“একশত টাকার নীচে পেঁয়াজ পাওয়ার সম্ভাবনা আপাতত নেই” বাণিজ্যমন্ত্রীর এমন মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। 

আজ (৯ নভেম্বর) এক বিবৃতিতে একথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে যখন পেঁয়াজের বিরাট ঘাটতি ও সংকট চলছে তখন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর এ ধরনের দায়-দায়িত্বহীন মন্তব্য পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য অসৎ ব্যবসায়ীদের উস্কানী দানের শামিল। তার এ মন্তব্যের কারণে পেঁয়াজের দাম যে আরো বৃদ্ধি পাবে তাতে কোনো সন্দেহ নেই।

“বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী গত ৮ নভেম্বর রংপুরে প্রদত্ত এক বক্তব্যে ‘একশত টাকার নীচে পেঁয়াজ পাওয়ার সম্ভাবনা আপাতত নেই’ মর্মে যে মন্তব্য করেছেন তাতে গোটা দেশবাসীর সাথে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। তার এ ধরনের অবাঞ্ছিত মন্তব্যে দেশবাসী বিস্মিত ও মর্মাহত।

তিনি আরো বলেন, পেঁয়াজের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এ ধরনের দায়িত্বহীন উস্কানীমূলক বক্তব্য তিনি কীভাবে দিতে পারলেন তা আমাদের বোধগম্য নয়। সরকার যদি পূর্বেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতো তাহলে পেঁয়াজের মূল্য এভাবে বৃদ্ধি পেত না। প্রেস বিজ্ঞপ্তি

এম