চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদল আজ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ সাক্ষাৎ হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।