বর্তমান নির্বাচন কমিশনের আচরণে বিস্ময় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বর্তমানে ইসির যেভূমিকা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে প্রথম ধাপের ইউপি নির্বাচনে ৭৩৪টিইউনিয়নের মধ্যে ৭০০টিই আওয়ামী লীগ দখল করে নেবে।’
নির্বাচন কমিশনসচিবালয়ে বুধবার বেলা তিনটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজীরকিবউদ্দীন আহমদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। প্রতিনিধি দলটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুসহ নির্বাচনকে কেন্দ্র করেসরকারদলীয় প্রার্থীদের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড, বিরোধীদলীয় প্রার্থীদের কাজেবাধা প্রদানসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।
তিনি আক্ষেপ নিয়ে বলেন,আমরা বলেছিলাম, কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তানিয়োগ করতে। কিন্তু তারা তা না করে সরকারি চাকরিজীবীদের রিটার্নিংকর্মকর্তা নিয়োগ দিয়েছে। তারা তো সরকারি দলের প্রার্থীদের পক্ষে কাজ করবে।জনগণ ভোট দিলেও ফলাফল ঘোষণার সময় তাদের ভোট কাউন্ট হয় না।
বৈঠক শেষে মঈন খান বলেন, নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই, তারাসরকারের কাছে মাথা নত করে। তারা সুষ্ঠু নির্বাচন দিতে চাইলেও দিতে পারবে না।কারণ এখন নির্বাচন কমিশন স্বাধীন হতে পারেনি।
এমআইএস





